সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও প্রেস ক্লাবের সাথে ওসি’র মতবিনিময়

ঈদগাঁও প্রেস ক্লাবের সাথে ওসি’র মতবিনিময়

http://coxview.com/wp-content/uploads/2021/01/Police-Sagar-26-1-21.jpg

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করলেন ঈদগাঁও থানা কর্তৃপক্ষ। গতকাল রাতে থানার হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সংক্ষিপ্ত বক্তব্য নবাগত অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিম বলেছেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিকরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক কারবারী, সন্ত্রাসী, ধর্ষণ, নারী নির্যাতন,বাল্য বিবাহ, চাঁদাবাজি দুর্নীতিবাজ, দখলবাজীসহ সমস্ত অপরাধ কমে যাবে। সকল অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি আরো বলেন, সাংবাদিকসহ জনগণের সহযোগিতা পেলে ঈদগাঁওকে মাদক,সন্ত্রাস মুক্ত করা হবে।

উপস্থিত ছিলেন, থানার এস আই শামীম আল মামুন, এসআই রেজাউল করিম, এসআই মোঃ জুয়েল সরকার, এস আই মোঃ মিরাজ হোসেন, এএসআই আবদুল্লাহ আল মামুন, এএসআই মোঃ আল আমিন হোসাইন,এএসআই আবদুল্লাহ আল মামুন। বক্তব্য রাখেন, ঈদগাঁও প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম (ইনানী) এবং সাধারণ সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ (সকালের কক্সবাজার)।

এ সময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি শেফাইল উদ্দিন (রূপালী সৈকত), তৈয়ব জালাল, সাংগঠনিক সম্পাদক এম শফিউল আলম আজাদ (দৈনিক দৈনন্দিন), অর্থ সম্পাদক এম আবু হেনা সাগর (কক্সবাজার প্রতিদিন), সহ সাংগঠনিক সম্পাদক সায়মন সরওয়ার কায়েম (আপন কন্ঠ), সহ অর্থ সম্পাদক এম ছরওয়ার শিফা (রূপসীগ্রাম), সমাজ কল্যান বিষয়ক সম্পাদক নাছির উদ্দীন (দৈনিক অগ্নিশিখা), প্রচার ও প্রকাশনা সম্পাদক ওসমান গনি (জি কক্স টিভি), দপ্তর সম্পাদক মোজাম্মেল হক (গণসংযোগ), আলা উদ্দীন (সকালের সময়) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, কাউছার উদ্দিন শরীফ, মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক, আমির হোসেন (মেহেদী),তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। সদস্য আশফাক উদ্দিন আরফাত (দেশের নিউজ), মনছুর আলম (চ্যানেল কক্স), গিয়াস উদ্দিন (আলোকিত উখিয়া)।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.