সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / পুষ্টি ও স্বাস্থ্য / ঈদগাঁও মডেল হাসপাতাল এন্ড ডায়াবেটিস কেয়ার সেন্টারের ব্যবস্থাপনায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প ঈদগড়ে

ঈদগাঁও মডেল হাসপাতাল এন্ড ডায়াবেটিস কেয়ার সেন্টারের ব্যবস্থাপনায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প ঈদগড়ে

http://coxview.com/wp-content/uploads/2022/03/Health-Sagar-26-3-22.jpg

ঈদগাঁও মডেল হাসপাতাল এন্ড ডায়াবেটিস কেয়ার সেন্টারের ব্যবস্থাপনায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প ঈদগড়ে

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঈদগাঁও মডেল হাসপাতাল এন্ড ডায়াবেটিস কেয়ার সেন্টারের ব্যবস্থাপনায় ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

২৬ মার্চ সকাল থেকে বিকেল পর্যন্ত ঈদগড়ের ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ক্যাম্প সম্পন্ন হয়।

অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে অংশ নেন- ডা: হাফেজ মাওলানা মোঃ হাবিবুর রহমান, ডাক্তার মোঃ মোজায়েন হোসেন, ডাক্তার গাজী সাইদা ইয়াছমিন পলি ও ডাক্তার মোঃ মোসাদ্দেক হাসান। এ মেডিকেলে সহযোগিতায় ছিলেন আবুবকর, নুরুল হাকিম, ফয়সাল উদ্দিন, মোহাম্মদ রিদুয়ান, আবদুল্লাহ, সাঈদ আনোয়ার রাসেল, রাশেদা বেগম, হুমায়রা বেগম।

এ ফ্রি ক্যাম্পে প্রায় তিন শতাধিক অসহায় রোগী বিনামূল্যে সেবা পেয়ে মুখে হাসি ফুটলো। মহৎ- মানবিক কাজে মডেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: ইউসুফ আলীসহ ঈদগাঁও ঐক্য পরিবার অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.