সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরন সম্পন্ন

ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরন সম্পন্ন

 

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁওয়ের সামাজিক প্লাটফর্ম যুব ঐক্য পরিবার উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের আলোচনা সভা ও আইডি কার্ড বিতরন অনুষ্ঠিত হয়েছে।

 

১৩ আগষ্ট বিকেলে সংগঠনের নিজস্ব কার্যালয়ে সভাপতি রেহেনা আকতার কাজল সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগরের পরিচালনায় আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, কক্সবাজার সরকারী কলেজের প্রভাষক, সংগঠন সহ-সভাপতি জাহাঙ্গীর আলম কম্পিউটার ইঞ্জিনিয়ার সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ডেন্টিস মাজহারুল হক রিগান। কোরআন তেলোয়াত করেছেন- সংগঠনের অর্থ সম্পাদক হাফেজ আমীনুর রশিদ।

 

এতে উপস্থিত ছিলেন, শিক্ষা বিষয়ক সম্পাদক ইসতিহার হোসাইন ফাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: ফাহিম, সদস্য হাফেজ মিজানুল হক, মোহাম্মদ ইসমাইল, মুবিন, ইউনুসসহ অনেকে যুব দিবসের আলোচনা সভা শেষে সংগঠনের সদস্যদের মাঝে দীর্ঘ চার বছর পর আইডি কার্ড বিতরণ করা হয়। 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.