
এম. আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার জেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের ৩০ বছর পূর্ণমিলন উৎসব ২৮ জুন স্কুল ক্যাম্পাসে ব্যাপক পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই লক্ষ্যে ইতিমধ্যে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা নানা প্রস্তুতি ও গ্রহণ করেছে। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে অন্যরকম আমেজ বিরাজ করছে।
উক্ত পূর্তি উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্ণেল (অব) ফোরকান আহমদ। উদ্বোধক হিসাবে থাকবেন- ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাতা ও সভাপতি কামরুল হক চৌধুরী, প্রধান আলোচক হিসাবে থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আবদু রহমান।
বিশেষ অতিথি হিসাবে থাকবেন- ঈদগাহ ফরিদ আহমদ (ডিগ্রী) কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ গোলাম মোস্তফা, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুজ্জামান, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক নুরুল হুদা ফরাজী, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক শহিদুল হক, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক একেএম আলমগীর।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পূর্ণমিলন উৎযাপন কমিটির আহবায়ক (প্রাক্তন ছাত্র) শফিকুল ইসলাম। এই উৎসবকে ঘিরে বৃহত্তর ঈদগাঁওর ছড়িয়ে ছিড়িয়ে থাকা প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্বিপনা লক্ষ্যনীয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.