
মোহাম্মদ শাহাব উদ্দীন; মহেশখালী :
কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ী সড়কে মোরা ও জোয়ারের কারণে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। সড়কের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন থাকায় হাঁটা চলাচলও ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে মাতারবাড়ী-ধলঘাটার লক্ষাধিক মানুষ যাতায়াত করার ক্ষেত্রে ভীষণ দুর্ভোগ পোহাচ্ছে। কয়লা বিদ্যুৎ কেন্দ্র পরে আগে সড়ক সংস্কারের দাবী মাতারবাড়ীবাসীর।
সরকারের বড় বড় প্রকল্প কয়লা বিদ্যুৎ, গ্যাইস লাইনসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজের কর্মযজ্ঞ চললেও রোয়ানু, সম্প্রতি ঘূর্ণিঝড় মোরা ও জোয়ারের পানির প্রভাবে মাতারবাড়ীর প্রধান সড়ক কয়েকস্থানে বিলীন হয়ে গেছে। এ কারনে হাটা চলাচল পর্যন্ত প্রায় বন্ধ হয়ে পড়েছে। অনেকেকে নৌকা দিয়ে এ সড়ক পাড়ি দিতে দেখা গেছে। ফলে এড়কের কথা মনে পড়লে আতংকিত হয়ে উঠে এখানকার মানুষ। বর্ষা আসলে মনে ভর করে মৃত্যু ও ঝুঁকি সত্বে ও এখানকার মানুষ গুলো বেঁচে থাকার স্বপ্ন নিয়ে বসবাস করার জন্য নিত্য প্রয়োজনীয় জনিসসহ বিশেষ প্রয়োজনে এ সড়ক দিয়ে ঝুকি নিয়ে চলাচল করে আসছে।

মাতারবাড়ী এলাকার আবু সালেক, নুরুন নবী, আবদু শুক্কর বলেন তারা সিঙ্গাপুরের স্বপ্ন দেখিয়ে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ করার আগে তাদের যোগাযোগের একমাত্র মাধ্যম মাতারবাড়ী- চালিয়াতলী সড়কটি দ্রæত উন্নত প্রযুক্তির মাধ্যমে নির্মাণ করার দাবী জানান। তারা আরো বলেন, দেশের উন্নয়নের কথা বলে তাদের সহায় সম্বল দিয়ে দিতে হচ্ছে সরকারকে। এর ফলেও তাদের একমাত্র সড়কটি মেরামত না করে তাদেরকে ঝুকি নিয়ে চলাচল করতে হচ্ছে তা অত্যান্ত দুঃখজনক ও মানবাধিকার লক্ষণের সামিল। সড়কটি এখন এমন পর্যায়ে চলে গেছে বর্ষাকাল ছাড়াও অন্য সময়েও তারা স্বাভাবিক ভাবে চলাচল করা যাবে না বলে জানান।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক আওয়ামীলীগ নেতা বলেন সাধারণ মানুষের কষ্ট লাগবে ভাঙা সড়ক সংস্কার করতে মাতারবাড়ীর চেয়ারম্যান মোঃ উল্লাহ প্রাণপণে ছুটছেন এমপি, রাজনৈতিক নেতা, উপজেলা প্রকৌশলীসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কিন্তু তারা কেন এ সড়কটির চলাচল উপযোগী করছে তা ভাবিয়ে তুলছে মাতারবাড়ীবাসীকে।
মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জিএম ছমি উদ্দীন মাতারবাড়ী সগকের করুণ অবস্থার কখা স্বীকার করেন, তারা কোন রকম এমপির সহায়তা নিয়ে কিছুটা হলেও বালির বস্তা ও বল্লি দেওয়ার কারণে এ অবস্থায় রয়েছে। নইতো সড়কের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না বলে মন্তব্য করেন। এছাড়াও চলাচলে দূর্ভোগ ও প্রায় দুর্ঘটনার শিকার হলে সড়ক সংস্কারে উর্ধ্বতন কৃর্তপক্ষের কোন উদ্যোগ নেই। তা মাতারবাড়ীবাসীর জন্য দুঃখজনক হলেও কর্তৃপক্ষের জন্য লজ্জাজনক বলে দাবী করেন।
মাতাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ বলেন, মানুষের দূর্ভোগের কথা চিন্তা করে জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কারের জন্য সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে। এখনো কোন ফলাফল পাওয়া যাচ্ছেনা।
মহেশখালী উপজেলা প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন বলেন, মাতারবাড়ী সকড়টি সরজমিন পরিদর্শন করা হয়েছে দ্রুত সড়কটি সংস্কার করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছ।
মহেশখালী- কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক বলেন মাতারবাড়ী সড়কটি দ্রুত টকসই ভাবে সংস্কারের জন্য এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে উক্ত সড়কটি মান সম্মত ভাবে ব্যবহারের উপযোগী হয়ে পড়বে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.