
হামিদুল হক; ঈদগড় :
কক্সবাজারের ঈদগড় এলাকা থেকে গত শুক্রবার রাতে অপহৃত সৈয়দুল হক (২০) ও নুর আহমদ (৩৫) কে টানা ১৯ ঘণ্টা অভিযানের পর শনিবার রাতে রশিদ নগর ইউনিয়নের জেটি রাস্তা আদর্শ গ্রাম এলাকা থেকে রামু থানার পুলিশ উদ্ধার করেছে।
রামু থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল মনছুর জানান, কক্সবাজার জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন এর সার্বিক নির্দেশনায় এবং অভিযানের নেতৃত্ব দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ আদিবুল ইসলাম। উদ্ধার অভিযানে ওসির সাথে আরো অংশ নেন, ইন্সপেক্টর তদন্ত এস এম মিজানুর রহমান, এস আই মংছাই মারমা, ঈদগড় ফাঁড়ির ইনচার্জ এএসআই মোরশেদ আলম।
প্রসংগত, রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের দক্ষিণ করলিয়া মোরা এলাকায় গত ২৬ অক্টোবর রাত ২ টার সময় ২ বসত বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে এবং ২ কৃষককে অপহরণ করে সন্ত্রাসীরা। এসময় ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ ৬টি মোবাইল ফোন সহ বাড়ীর আসবাবপত্র নিয়ে যায়।
পরদিন সকাল ৭ টায় ভিকটিম ছৈয়দুল হকের মোবাইল থেকে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং পুলিশকে জানালে তাদের হত্যা করা হবে বলে লাইন কেটে দেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.