সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / পরপর দুই উইকেটের দেখা পেল বাংলাদেশ

পরপর দুই উইকেটের দেখা পেল বাংলাদেশ

বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচের একটি মুহূর্ত। ফাইল ছবি

টানা ৮.২ ওভার খেলে গেল আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই চোখ রাঙাচ্ছে রশিদ-নবীদের দল। রান হয়েছে দুই উইকেটে ৮৬।

রবিবার ভারতের দেরাদুনে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক ম্যাচে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান হয়তো বাড়তি সুবিধা পাওয়ার কথা ভেবেই আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ২০ ওভারের ক্রিকেট ফরম্যাটে অভিজ্ঞ আফগানিস্তান ব্যাট করতে নেমে সেই ‘সুবিধা’কে বাংলাদেশের কপালে দুশ্চিন্তার ভাঁজ বানিয়ে দিলেন দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ ও উসমান ঘানি।

টানা ৮.২ ওভার পর্যন্ত আবু জায়েদ রাহী, নাজমুল হোসেন অপু, সাকিব আল হাসান, আবুল হাসান রাজু থেকে শুরু করে রুবেল হোসেন; সবার ওপরই চড়ে বসেছিল আফগান দুই ওপেনার।

শেষ পর্যন্ত ৬২ রানের জুটি ভাঙলেন রুবেল। ৮.৩ ওভারের মাথায় ঘানিকে বোল্ড আউট করেন ফাস্ট বোলার রুবেল। আউট হওয়ার আগ পর্যন্ত ২৪ বলে দুই চার ও ১ ছক্কার মারে ২৬ রান তোলেন উসমান ঘানি।

১২তম ওভারে সাকিবের শিকার হন মোহাম্মদ শাহজাদ। তিনি ৩৭ বলে ৪০ রান করেন।

সূত্র:সামিউল ইসলাম শোভন- priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

Alberto Gilardino; Sports-Football; Day; Birthday; July 5th; On this day in history; www.coxview.net; আলবের্তো জিলার্দিনো; https://coxview.net/alberto-gilardino-sports-football-day-birthday-july-5th-on-this-day-in-history-www-coxview-net-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%9c%e0%a6%bf/

৫ জুলাই; ইতিহাসের এইদিনে

আলবের্তো জিলার্দিনো। একজন ইটালীয় ফুটবলার। একজন ইতালীয় পেশাদার ফুটবল ম্যানেজার এবং একজন প্রাক্তন খেলোয়াড় যিনি ...

Portrait of a professional, showcasing contact details and role information.