
হামিদুল হক; ঈদগড় :
কক্সবাজার জেলার ঈদগড়ের করলিয়ামোরা এলাকার বাসিন্দা আব্দুল হামিদের দুই বছরের শিশু পুত্র তানজিদুল ইসলাম গত সোমবার বিকালে বাড়ির পুকুরে পড়ে মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের চোখের আড়ালে সোমবার বিকাল ৪টার দিকে তানজিদ খেলতে গিয়ে বাড়ির পুকুরে পড়ে। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঈদগড় হাসপাতাল ও মেডিকেল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঈদগড়ে দায়িত্বরত রামু থানার এএসআই মোরশেদের সাথে এ বিষয়ে যোগাযোগ করলে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ৷
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.