সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / প্রাকৃতিক ও পরিবেশ / লামায় পাহাড় ধসে একই পরিবারের শিশু সহ নিহত ৩

লামায় পাহাড় ধসে একই পরিবারের শিশু সহ নিহত ৩

ফাইল ফটো

মোহাম্মদ রফিকুল ইসলাম’ লামা :

বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধসে একই পরিবারের শিশু সহ ৩ জন নিহত হয়েছে। মঙ্গলবার (৩ জুলাই) বেলা ২টায় উপজেলার সরই ইউনিয়নের ৭নং ওয়ার্ড কালাইয়ার আগা নামক স্থানে এই ঘটনা ঘটে।

নিহতরা হল, কালাইয়ার আগা এলাকার মাইন উদ্দিনের ছেলে মো. হানিফ (৩০), তার স্ত্রী রাজিয়া বেগম (২৫) ও তাদের মেয়ে হালিমা আক্তার (৩)।

ঘটনাস্থল থেকে নিহত হানিফের পার্শ্ববর্তী বাসিন্দা মো. শহিদুল ইসলাম মাষ্টার জানান, দুপুরে প্রচুর বৃষ্টিপাত হয়। সে সময় হানিফ স্ত্রী ও মেয়েকে নিয়ে মাটির ঘরের বারান্দায় ঘুমাচ্ছিলেন। হানিফের বসত বাড়ি হতে অন্তত পাঁচশত হাত দূরে বড় পাহাড়। ভারী বৃষ্টিতে দূর হতে পাহাড় ধসে গড়িয়ে এসে তার বসতবাড়িতে আঘাত করে। সাথে সাথে ভিজে মাটির দেয়াল তাদের গায়ের উপরে পড়লে ঘটনাস্থলে ঘুমন্ত অবস্থায় হানিফ তার স্ত্রী ও মেয়ে মারা যায়।

নিহতদের লাশ উদ্ধারে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধি ও স্থানীয়রা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ইউপি মেম্বার আশ্রাফ আলী বলেন, বেলা ৩টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি বলেন, আমি শুনামাত্র ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন পথের মাঝামাঝি রয়েছি। লামা সুয়ালক সড়কের রাস্তার পাশে ব্যাপক পাহাড় ধস হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

বমু রিজার্ভে কাঠ কাটা ও পাচারের সত্যতা পায়নি তদন্ত কমিটি; কক্সভিউ.নেট; Tree, www.coxview.net; https://coxview.net/%e0%a6%ac%e0%a6%ae%e0%a7%81-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%aa%e0%a6%be/

বমু রিজার্ভে কাঠ কাটা ও পাচারের সত্যতা পায়নি তদন্ত কমিটি

লামা বন বিভাগের লামা রেঞ্জের আওতাধীন সংরক্ষিত বনাঞ্চল ‘বমু রিজার্ভের’ নন্দীরবিলের চড়ুইবিল ও পানিস্যাবিল ওয়েদ্দারঘোনা ...

Portrait of a professional, showcasing contact details and role information.