কক্সবাজারের ঈদগড়ে পুকুরে ডুবে ২ শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ইউনিয়নের পূর্ব রাজঘাটায় বিকেল ৫টায় এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা যায়, ঈদগড় কেন্দ্রীয় সরকারী প্রাথমিক বিদ্যালয় ২য় শ্রেণির ছাত্রী ইসফা মনি (৭) ও ইমা মনি (৮) শুক্রবার বিকেলে প্রতিদিনের ন্যায় স্থানীয় পুকুর পাড়ে খেলা করছিল। এক সময় তারা পুকুরে ডুবে যায়। ঘটনার কিছুক্ষণ পর বাড়ীর লোকজন ও এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকদের কাছে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা পরষ্পর দুসম্পর্কীয় আত্মীয়। ১ম জন ইসফা মনি (৭) মৃত মো. ইউছুপের মেয়ে এবং ২য় জন ইমা মনি মোহাম্মদ মিলনের কন্যা। ইসফা মনির দাদা নুরুল হক এবং ইমা মনির মামা শহিদুল ইসলাম জানান, রাস্তার উত্তর পার্শ্বস্থ প্রবাসী ফরিদের বাউন্ডারীর ভেতর অবস্থিত পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়।
ঈদগড়ে দায়িত্বপ্রাপ্ত রামু থানার এএসআই শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাত সাড়ে ৯টায় ঈদগড় বাজার চত্বরে নামাজে জানাযা শেষে পার্শ্ববর্তী কবরস্থানে তাদেরকে সমাহিত করার প্রক্রিয়া চলছে। এদিকে এ ২ স্কুল ছাত্রীর অকাল ও করুণ মৃত্যুতে এলাকাবাসী ও শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের মাঝে ব্যাপক শোক বিরাজ করছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.