সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগড়-ঈদগাঁও সড়কে ডাকাতের গুলিতে কলেজ ছাত্র জনি নিহত

ঈদগড়-ঈদগাঁও সড়কে ডাকাতের গুলিতে কলেজ ছাত্র জনি নিহত

কামাল শিশির; রামু :

ঈদগড়-ঈদগাঁও সড়কের হিমছড়ী ঢালায় ডাকাতির ঘটনা ঘটে। এতে ডাকাতের গুলিতে এক কলেজ ছাত্র নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, কক্সবাজার রামুর ঈদগড়-ঈদগাঁও সড়কের হিমছড়ী ঢালায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টা২০ মিনিটের সময় ডাকাতের গুলিতে নিহত হয় কলেজ ছাত্র জনি দে। সে ঈদগড় পূর্ব রাজঘাট এলাকার তপন দের পুত্র। সে এবাবের এইস এস সি পরীক্ষার্থী। পাশাপশি সে জনপ্রিয় একজন কন্ঠ শিল্পি।

জানা যায়, সে সকালে ঈদগাওঁ থেকে তার নিজ বাড়ী ঈদগড়ে যাওয়ার পথে ডাকাত দলের কবলে পড়ে এবং নির্মম মৃত্যুর শীকার হন। ঘটনার পর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ রির্পোট লিখাকালীন সময়ে লাশ ঈদগাঁও থানা থেকে কক্সবাজার সদর হাসপাতালে সুরতহাল রিপোর্টের জন্য নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান স্থানিয় ইউপি সদস্য মো: আলমগীর হোসাইন।

তার অকাল মৃত্যুতে পুরো ঈদগড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.