সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / স্তম্ভিত ওলাঁদ

স্তম্ভিত ওলাঁদ

Hollandeফ্রান্সের রাজধানী প্যারিসে ও এর আশপাশের ছয়টি স্থানে সিরিজ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৫৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। নিহতের সংখ্যা বাড়তে পারে। হামলার ঘটনায় প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ স্তম্ভিত।
শুক্রবার রাতের এ হামলাকে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ দেশটিতে ‘নজিরবিহীন সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছেন।
হামলার পর তাৎক্ষণিক এক টুইটার বার্তায় তিনি বলেন, ‘এটি নজিরবিহীন সন্ত্রাসী হামলা। এটি ভয়ানক। সন্ত্রাসের মুখোমুখি হয়ে ফ্রান্স জানে কীভাবে সন্ত্রাসের মোকাবিলা করতে হয়, কীভাবে তাদের বাহিনীকে কাজে লাগাতে হয় এবং সর্বোপরি জানে কীভাবে সন্ত্রাসীদের ওপর বিজয় ছিনিয়ে আনতে হয়।’
পরে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ওলাঁদ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। এর অর্থ হলো দেশের সব সীমান্ত পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তিনি বলেন, ‘আমাদের সহানুভূতি ও সংহতি দেখাতে হবে। পাশাপাশি আমাদের শান্ত থেকে ঐক্য প্রদর্শন করতে হবে। ফ্রান্সকে অবশ্যই শক্তিশালী ও বলিষ্ঠ থাকতে হবে।’

-রাইজিংবিডিডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.