
প্রতিকী ছবি
হুমায়ুন কবির জুশান, উখিয়া :
উখিয়ার বালুখালী নতুন রোহিঙ্গা বস্তির কিশোরী ইয়াছমিন আকতার (১৬)কে বিয়ের প্রলোভন দেখিয়ে রাতভর ধর্ষণ করেছে পশ্চিম বালুখালী গ্রামের যুবক আজিজুল হক (২২)। ঘটনাটি ঘটেছে গত রোববার রাত ১১ টার দিকে। গুরুতর আহত অবস্থায় ধর্ষিতা কিশোরীকে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বালুখালী নতুন বস্তির ম্যানেজম্যান্ট কমিটির সেক্রেটারি আনোয়ার জানান, পশ্চিম বালুখালী গ্রামের মাহমুদুল হকের ছেলে আজিজুল হক (২২) প্রতিনিয়ত বালুখালী বস্তিতে এসে সুন্দরী কিশোরী ইয়াছমিনকে টার্গেট করে তাকে প্রলোভনে ফেলে প্রেম নিবেদন করে। এক পর্যায়ে ইয়াছমিনকে বিয়ের আশ্বাস দিলে অসহায় ইয়াছমিন সরল বিশ্বাসে রাজি হয়ে যায়। গত রোববার রাত ১১ টার দিকে আজিজুল হক বিয়ের কথা বলে ইয়াছমিনকে কক্সবাজার নিয়ে যায়। সেখানে একটি হোটেলে রেখে রাতভর ধর্ষণ করে। ভোরে ইয়াছমিনকে হোটেলে রেখে আজিজুল হক পালিয়ে যায়। ইয়াছমিনের শারীরিক অবস্থার অবনতি দেখে হোটেলের কর্মচারীরা তাকে টেকনাফগামী একটি মাইক্রোবাসে তুলে দেয়। বালুখালী পানবাজার থেকে রশিদ আহমদ তার মেয়েকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে ভর্তি করে।
এব্যাপারে ইয়াছমিনের পিতা রশিদ আহমদের কাছে জানতে চাওয়া হলে তিনি জানায়, তারা দু’মাস আগে মিয়ানমার থেকে বালুখালী বস্তিতে আশ্রয় নিয়েছে। সেখানে কবির মাঝির ডি-ব্লকে একটি ঝুঁপড়িতে তারা বসবাস করছিল। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, এধরনের ঘটনা শুনা যায়নি। তবে থানায় আসলে মামলা রুজু করা হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.