সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / উখিয়ায় সুবর্ণজয়ন্তী মেলা উদ্বোধন

উখিয়ায় সুবর্ণজয়ন্তী মেলা উদ্বোধন

http://coxview.com/wp-content/uploads/2022/03/Jushan-Pic-17-03-2022-.jpg

উখিয়ায় সুবর্ণজয়ন্তী মেলা ফিতা কেটে শুভ উদ্বোধন করছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব।

হুমায়ুন কবির জুশান; উখিয়া :
উখিয়া শহিদ মিনার প্রাঙ্গনে সপ্তাহ ব্যাপী সুবর্ণজয়ন্তী মেলা শুভ উদ্বোধন করেছেন নবাগত উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব। মেলায় প্রথম দিনে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মেলায় বিভিন্ন সরকারি সেবাদানকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।

এতে বাঙালির সংস্কৃতি বিনোদন ও মুক্তিযুদ্ধ, ফায়ার সার্ভিস, সরকারি বিভিন্ন দপ্তরে সেবা সমূহ বিশেষ করে ভূমি অফিসের সেবা কিভাবে জনগণের দ্বারপ্রান্তে পৌছানো যায় সে ব্যাপারে দর্শনার্থীদের সচেতন করা হচ্ছে বলে জানিয়েছেন সহকারি কমিশনার ভূমি তাজ উদ্দিন আহমেদ।

মেলা উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আরো উপস্থিত ছিলেন উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্জয় মোরশেদ, রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গির কবির চৌধুরী, রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হুদা, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ারসহ সরকারি বেসরকারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.