
হুমায়ুন কবির জুশান; উখিয়া :
উখিয়ায় পৃথক পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে লাশগুলো দাপন করা হয়েছে।
জানা গেছে, উপজেলার রত্নাপালং এলাকায় চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরীর চাচাতো বোন নুর বেগম (১৩) মঙ্গলবার দুপুর ১২ টার দিকে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। গত সোমবার সকালে রাজা পালং ইউনিয়নের তুলাতলি পাড়া গ্রামের আবুল কালামের ছেলে হেলাল উদ্দিন ইয়াবার টাকা না পেয়ে মায়ের সাথে অভিমান করে বিষ পানে আত্মহত্যা করেছে। ময়না তদন্ত শেষে লাশ দাপন করা হয়েছে।
সোমবার উপজেলার কাস্টম ঘাট এলাকায় কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের আয়ুব মাঝির লাশ অপহরণ হওয়ার ২০ দিন পর গ্রামবাসীর খবরের ভিত্তিতে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে বলে উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের জানিয়েছেন। অপর দিকে জালিয়া পালং ইউনিয়নের ইনানী গ্রামের কালা মিয়ার মেয়ে ছাবুরা খাতুন নামের এক মহিলা পানিতে ডুবে মারা যায়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.