সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নারী ও শিশু / দাদার বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল রোকসানা

দাদার বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল রোকসানা

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :

বান্দরবানের লামায় দাদার বাড়িতে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল রোকসানা আক্তার মুন্নি (৮)।সে উপজেলার সরই বাজার পাড়ার মোঃ করিম ও গোলবাহারের মেয়ে। মঙ্গলবার বেলা ১২টার দিকে দাদার বাড়ির পাশে পুকুরের হাঁটু পানি থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।

নিহতের মা গোল বাহার জানায়, ৬ মাস আগে তার স্বামী মোঃ করিমের সাথে বিবাহ বিচ্ছেদ হয়। সোমবার ঈদের দিন রোকসানাকে তার বাবা করিম নিজের বাড়িতে বেড়াতে নিয়ে যায়। মঙ্গলবার বেলা ১টার দিকে মেয়ে রোকসানা লাশ হয়ে তার বাড়িতে ফিরে আসে। মোঃ করিম ইউনিয়নের ১নং ওয়ার্ড পুলাং পাড়া এলাকার সৈয়দ হোসেনের ছেলে।

আরো জানা গেছে, রোকসানা পানিতে পড়ে যখন মারা যায় সে সময় তার সৎ মা হালিমা বেগম ছাড়া অন্য কেই বাড়িতে ছিলনা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম বলেন, লাশটি স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেয়া হয়েছে। লিখিত নিয়ে কবর দিতে বলা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.