সাম্প্রতিক....
Home / জাতীয় / এইচএসসি’র ফলের অনুলিপি প্রধানমন্ত্রীকে হস্তান্তর, পাসের হার ৬৮.৯১%

এইচএসসি’র ফলের অনুলিপি প্রধানমন্ত্রীকে হস্তান্তর, পাসের হার ৬৮.৯১%

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর। ফাইল ছবি

আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরিসহ মোট ১১টি বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থীর ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।

২৩ জুলাই রোববার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এ বছর সার্বিকভাবে পাসের হার ৬৮.৯১ শতাংশ। ফলাফল হস্তান্তরের সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

বেলা একটায় শিক্ষামন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত জানাবেন শিক্ষামন্ত্রী। এর পরপরই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হবে।

এ বছরও কোনো শিক্ষা বোর্ড থেকে ফলাফলের হার্ডকপি সরবারহ করা হবে না। দুপুর দেড়টা থেকে পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তার ই-মেইলে কেন্দ্র ও প্রতিষ্ঠানের ফলাফলের সফট কপি পাবেন। প্রয়োজনে এ সব দফতর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফলাফলের হার্ডকপি সংগ্রহ করতে পারবে।

ফলাফল যেভাবে জানা যাবে

শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ( http://www.educationboard.gov.bd ) থেকে ফল জানতে পারবেন শিক্ষার্থীরা। এছাড়া মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। এ জন্য HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

আলিমের ফল জানতে Alim লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। আর এইচএসসি ভোকেশনালের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

ফল পুনঃনিরীক্ষা

২৪ থেকে ৩০ জুলাই ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। এ জন্য রাষ্ট্রায়ত্ত্ব মোবাইল অপারেটর টেলিটক থেকে আবেদন করতে হবে। প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য দেড়শ’ টাকা হারে চার্জ কাটা হবে। যে সব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে সেসব বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে দুটি পত্রের জন্য মোট ৩০০ টাকা ফি কাটা হবে।

ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে, তা জানিয়ে একটি পিন নম্বর (পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর-PIN) দেওয়া হবে।

আবেদনে সম্মত থাকলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। একই এসএমএসে একাধিক বিষয়ের আবেদন করা যাবে, এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে।

এর আগে ২৩ অথবা ২৪ জুলাই যেকোনো একদিন ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। তার মধ্যে থেকে ২৩ জুলাইকে বেছে নেওয়া হয়। গত ২ এপ্রিল থেকে ১৫ মে এইচএসসির তত্ত্বীয় এবং ১৬ থেকে ২৫ মে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী অংশ নেন।

সূত্র:আয়েশা সিদ্দিকা শিরিন/priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.