সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / একঝাঁক নবাগত ব্লাড ডোনারদের বরণ করলো ঈদগাহ ব্লাড ডোনার’স সোসাইটি

একঝাঁক নবাগত ব্লাড ডোনারদের বরণ করলো ঈদগাহ ব্লাড ডোনার’স সোসাইটি

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

মানবতার কল্যাণে নিবেদিত বৃহত্তর ঈদগাহ ব্লাড ডোনারস সোসাইটির মাসিক সভা এবং নবাগত সদস্যদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

৩১ জানুয়ারী বিকেলে ঈদগাঁও বাজারস্থ নিজস্ব কার্যালয়ে ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে বৃহত্তর ঈদগাহ ব্লাড ডোনারস সোসাইটির প্রতিষ্ঠাতা এডমিন আফরাহি হোসাইন মিহিন, এডমিন ওয়াসিম, মোঃ রিফাত, এডমিন ওসমান সরওয়ার সুমন, মডারেটর মোঃ আরাফাত সানি, মডারেটর আব্দুল্লাহ মোহাম্মদ সাঈদ, মডারেটর ওসমান ওয়াহিদসহ অন্যান্য সদস্যবৃন্দরা অংশ নেন।

নবাগতদের ফুল দিয়ে বরন করেন সংগঠনের দায়িত্বশীলরা। নবীন বরণ অনুষ্টান আরাফাত সানির সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, মানবতার তরে কাজ করার লক্ষে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

এতে নবাগত সদস্যদের মধ্য উপস্থিত ছিলেন, রাসেল, আকতার কামাল, সাহাব উদ্দিন, রায়হান, মিনহাজ, কামাল, মোস্তাফাসহ আরো অনেকে।

প্রসঙ্গত, এ সংগঠনটি মুমুর্ষূ রোগীদের রক্ত দিয়ে সুনাম কুড়িয়ে যাচ্ছেন এলাকাবাসীর মাঝে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.