সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / এডঃ অনিল বড়চয়ার মাতার মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

এডঃ অনিল বড়চয়ার মাতার মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

বার্তা পরিবেশক :

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র আইনজীবী অনিল বড়ুয়া এর মাতা সুবাসী বালা বড়ুয়া ২২ আগস্ট, সন্ধ্যা ৬.০০ মিনিটের সময় উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকার নিজ বাড়ীতে পরলোক গমন করেছেন। মৃত্যুকালীন সময় তাঁর বয়স হয়েছিল (৯৬) বছর। এসময় তিনি ৩ কন্যা, ৪ পুত্র, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

আগামীকাল (২৩ আগষ্ট) বেলা ২ ঘটিকার সময় স্থানীয় বৌদ্ধ শ্মশানে এই মহিয়সী নারীর শেষ কৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র আইনজীবী অনিল বড়চয়া এর মাতা সুবাসী বালা বড়ুয়া এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার সদগতি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.