
বার্তা পরিবেশক :
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান আইনজীবী ঐক্য পরিষদ, কক্সবাজার জেলা শাখার আহবায়ক ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য এডঃ অনিল কান্তি বড়ুয়ার মাতা সুবাসী বালা বড়ুয়া আর নেই। তিনি বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় উখিয়াস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।
উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের চৌধুরী পাড়া নিবাসী স্বর্গীয় তরণী মোহন বড়ুয়ার সহধর্মীনি। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়- স্বজন রেখে যান।
আগামীকাল (২৩ আগষ্ট) বেলা ২ ঘটিকার সময় স্থানীয় বৌদ্ধ শ্মশানে এই মহিয়সী নারীর শেষ কৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এডঃ অনিল কান্তি বড়ুয়ার মাতা সুবাসী বালা বড়ুয়ার মৃত্যুতে তার আত্মার সদগতি, গভীর শোক ও শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান আইনজীবী ঐক্য পরিষদ. কক্সবাজার জেলা শাখার সকল সদস্যদের পক্ষে সদস্য সচিব এডঃ বাপপী শর্মা, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডঃ আ.জ.ম. মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক এডঃ ইকবালুর রশিদ আমিন (সোহেল)।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.