সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / এডঃ আবুল কালাম আজাদ (২) এর মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

এডঃ আবুল কালাম আজাদ (২) এর মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার শহরের টেকপাড়া এলাকা নিবাসী, জেলা আইনজীবী সমিতির সদস্য এড: ইমরান আজাদের পিতা, সিনিয়র এডভোকেট আবুল কালাম আজাদ (২) অদ্য ২২ ডিসেম্বর বুধবার, ভোর সাড়ে ৬ সময় কক্সবাজার সদর হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্নানিলিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বৎসর। তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

আজ বুধবার বাদ আছর কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য এড: ইমরান আজাদের পিতা, সিনিয়র এডভোকেট আবুল কালাম আজাদ (২) এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.