সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাবেক ছাত্রলীগ নেতা মামুনের পিতা মোস্তাক আহমদ মুন্সীর ইন্তেকাল : শোক প্রকাশ

সাবেক ছাত্রলীগ নেতা মামুনের পিতা মোস্তাক আহমদ মুন্সীর ইন্তেকাল : শোক প্রকাশ

http://coxview.com/wp-content/uploads/2021/12/Shok-Mostak-Ahmad-22-12-2021.jpg

মোস্তাক আহমদ মুন্সী

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলাধীন ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম টেকপাড়া নিবাসী ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের পিতা জেলা দলিল লিখক সমিতির সদস্য মোস্তাক আহমদ মুন্সী বুধবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

তিনি ঐ গ্রামের মরহুম আবদুল ফাত্তাহর ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৬৭) বছর। তিনি স্ত্রী, ৪ পুত্র এবং ৪ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

এদিকে মরহুম মোস্তাক আহমদ মুন্সীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন ঈদগাঁও উপজেলা আ’লীগ নবগঠিত কমিটির আহবায়ক আবু তালেব, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী হিমু, ইমরুল হাসান রাশেদ, কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজীবুল হক চৌধুরী রিকো, বিএমএসএফ, ঈদগাঁও উপজেলা শাখার সদস্য সচিব এম আবু হেনা সাগর, ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটি সভাপতি মফিজুল ইসলাম মফি।

বিবৃতিদাতারা মরহুমের আত্মার মাগেফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.