সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / এডঃ ওসমান গণি’র মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

এডঃ ওসমান গণি’র মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

http://coxview.com/wp-content/uploads/2021/03/Shok-285-Osman-Gani-15-12-1999-2.jpgপ্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার বদরখালী নিবাসী মরহুম মোক্তার আহমদের পুত্র ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মুহাম্মদ ওসমান গণি ৬ মার্চ রাত সাড়ে ১০টার সময় শহরের কলাতলীর ডলফিন মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৪৬ বছর। এ সময় তিনি মাতা, স্ত্রী, ৩ পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

আজ ৭ মার্চ বিকেল ৫টার সময় বদরখালী লম্বাখালীপাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মুহাম্মদ ওসমান গণি এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.