শুক্রবার এফপিএবি কক্সবাজার শাখার ৮ম বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২০১৫-২০১৮ শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বার্ষিক সভার উদ্বোধনী পূর্বে শাখার সভাপতি মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপ-পরিচালক সমাজসেবা প্রীতম কুমার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দাতা সদস্য আবু মোর্শেদ চৌধুরী। অন্যান্যের মধ্যে মিসেস শামসুন্নাহার বেগম ও আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন অবৈতনিক সাধারণ সম্পাদক মোঃ সাইফুল হক।
সভার মূল পর্বে সূচী অনুযায়ী বিগত সভার কার্যবিবরণী ও কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন অবৈতনিক সাধারণ সম্পাদক মোঃ সাইফুল হক এবং আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ সালেহা শিরিন বানুর পক্ষে জেলা কর্মকর্তা মোঃ ইকবাল। উপস্থিত সদস্যদের মধ্যে উপস্থাপিত প্রতিবেদনের উপর আলোচনা করেন যথাক্রমে সদস্য দীপক শর্মা দীপু, এডভোকেট রমিজ আহমদ, আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ ও মোহাম্মদ হোছাইন।
২য় পর্বে শাখার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় আসন গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার উপ-পরিচালক সমাজসেবা প্রীতম কুমার চৌধুরী, সদস্যসচিব জেলা কর্মকর্তা মোঃ ইকবাল, সদস্য এডভোকেট সাকী-এ-কাউছার।
প্রধান নির্বাচন কমিশনার তাঁর আলোচনায় নির্বাচনের বিধিমালা, তফসিল ও নির্বাচন প্রক্রিয়া সভায় সবিস্তারে বর্ণনা করেন। ১৭টি পদের মধ্যে কোন প্রকার প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীগণ হলেন সভাপতি শামসুন নাহার বেগম, সহ-সভাপতি ডা: জি.এম কাদেরী, অবৈতনিক সাধারণ সম্পাদক মো: সাইফুল হক, অবৈতনিক কোষাধ্যক্ষ মোহাম্মদ হোছাইন, অবৈতনিক সহ-সম্পাদক শামীম আক্তার, অবৈতনিক সম্পাদক (মেডিকেল) রবুওয়া বেগম, অবৈতনিক সম্পাদক (মহিলা) লুৎফুন নাহার বেগম, অবৈতনিক সম্পাদক (এডভোকেসি) শবনম মোস্তারী চৌধুরী, অবৈতনিক সম্পাদক (যুব বিষয়ক) কানিজ ফাতেমা সুমি, কার্যনির্বাহী সদস্য মানষি বড়ুয়া, দীপংকর বড়ুয়া, আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, আইরিন আক্তার, জিল্লুর রহমান ও পিংকি ধর। জাতীয় কাউন্সিলর (পুরুষ) হিসাবে আবু মোর্শেদ চৌধুরী ও (যুব মহিলা) কানিজ ফাতেমা সুমি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
পরবর্তীতে শাখার নবনির্বাচিত পরিষদকে শাখার স্বেচ্ছাসেবী ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয় ও শাখার নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীদের মধ্যে আজীবন সদস্যবৃন্দের প্রশংসাপত্র প্রদান করা হয়।
-প্রেসবিজ্ঞপ্তি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.