কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজারের প্রাণকেন্দ্রে নব প্রতিষ্ঠিত বাংলাবাজার মডেল গার্লস হাই স্কুলের নব-নির্মিতব্য ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছে। ৩০ অক্টোবর বাদে জুমা ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ফজলুল করিম চৌধুরী। এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন-শিক্ষায় পিছিয়ে পড়া জনপদ ঝিলংজা পি.এমখালীর নারী শিক্ষার উন্নয়নে নব-প্রতিষ্ঠিত বাংলাবাজার মডেল গার্লস হাই স্কুল আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।
এ সময় উপস্থিত ছিলেন মডেল গার্লস হাই স্কুলের প্রতিষ্ঠাতা কক্সবাজার সরকারী কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক এ.এম আনোয়ারুল হক, শিক্ষাবিদ মাষ্টার জাফর সাদেক, বাংলাবাজার কে.জি স্কুলের অধ্যক্ষ এম.আর মাহবুব, শিক্ষানুরাগী মুহাম্মদ নুরুল ইসলাম, বিডিআর সদস্য (অবঃ) বশিরুল আলম, শিক্ষানুরাগী মোঃ শহীদুল্লাহ, মাওলানা নুরুল ইসলাম, ইমরানুল হক মানিক, দিদারুল আলম।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন-বাংলা বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মনিরুল ইসলাম।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.