সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / এমপি আশেক উল্লাহ রফিকের শুভ জম্মদিন আজ

এমপি আশেক উল্লাহ রফিকের শুভ জম্মদিন আজ

আশেক উল্লাহ রফিক এমপি

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার-২ আসনের (মহেশখালী কুতুবদিয়া) দু’বারের নির্বাচিত সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের শুভ জম্মদিন আজ বৃহস্পতিবার ২৫ জুলাই। আশেক উল্লাহ রফিক হচ্ছেন বিশিষ্ট রাজনীতিবিদ, জেলা আওয়ামীলীগের সাবেক নেতা, বড় মহেশখালীর সন্তান এডভোকেট রফিক উল্লাহ’র পুত্র। তিনি ২০১৪ ও ২০১৮ সালে কক্সবাজার-২ আসন থেকে পর পর ২ বার আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি জাতীয় সংসদের মুক্তিযোদ্ধা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি, জাতীয় সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক গুরুত্বপূর্ণ ৩টি সংসদীয় কমিটির সদস্য। তিনি কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় হতে ১৯৮৭ সালে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করেন। ছাত্রজীবনে আশেক উল্লাহ রফিক চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন।

আশেক উল্লাহ রফিক এমপি বর্তমানে কক্সবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.