সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / এসএসসি পরীক্ষায় ডিউটি করা হলোনা চকরিয়া সরকারী হাই স্কুলের শিক্ষক জালালের

এসএসসি পরীক্ষায় ডিউটি করা হলোনা চকরিয়া সরকারী হাই স্কুলের শিক্ষক জালালের

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

চকরিয়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে ডিউটি করা হলোনা চকরিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজালাল উদ্দিনের। শনিবার সকাল ৯টা থেকে তাকে ফোন করেও পাওয়া যাচ্ছিলনা। ফোনে রিং হলেও রিসিভ করেননি তিনি। ধর্ম বিষয়ের এ শিক্ষক চকরিয়া গ্রামর স্কুলের কেন্দ্রে ডিউটি করার কথা ছিল। পরে থানা পুলিশ দুপুর পৌনে ১২টার দিকে সরকারী হাইস্কুলের আবাসিক কক্ষের বাইরে গেটের তালা ভেঙ্গে ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করে।

৪৭ বছর বয়সী এই শিক্ষক শাহজালাল ৮বছর ধরে এই স্কুলে শিক্ষকতা করে আসছিলেন।

এক বছর পূর্বে তিনি ছুটি নিয়ে চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজে থেকে এমএড সম্পন্ন করে চলতি বছরের জানুয়ারীতে ফের স্কুলে যোগদান করেন। শিক্ষক জালাল উদ্দিন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মধ্যম পুঁইছড়ি বহনাকাটা এলাকার মৃত মৌলানা সিরাজের ছেলে। তিনি ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন।

চকরিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিএএম এনামুল হক বলেন, পরীক্ষা কেন্দ্রে যায়নি খবর পেয়ে শিক্ষক শাহজালালের খোঁজ করা শুরু করি। তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও রিসিভ হয়নি। আবাসিক ভবনের গেটে তালাবদ্ধ হলেও তার কক্ষের দরজা ছিল খোলা। তাই তাকে শোয়া অবস্থায় দেখা যাচ্ছিল।

সন্দেহ জাগলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বখতিয়ার উদ্দিন চৌধুরীকে অবহিত করি। পরে থানার উপপরিদর্শক আবদুল খালেকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গেটে তালা ভেঙ্গে শিক্ষক জালালের মরদেহ উদ্ধার করেন। ওই সময় শিক্ষকের বুকের উপর মোবাইল ফোনটি ছিল।

ঘটনাস্থলে যাওয়া চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার তামিমুল হাসান শিক্ষক জালালকে মৃত ঘোষনা করেন। তিনি মরদেহ দেখে প্রাথমিক ধারনার ভিত্তিতে বলেন অসুস্থ হয়ে ওই শিক্ষক শেষ রাতের যেকোন সময় মারা যেতে পারে।

শিক্ষক জালালের মৃত্যুর সংবাদ পেয়ে তার ছোট ভাই ফজলুল আকবর ছুটে আসেন। পরিবারের পক্ষ থেকে ফজলুল বিনাময়না তদন্তে বড়ভাইয়ের মরদেহ নিয়ে যেতে কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন।

শিক্ষক জালালের মৃত্যুতে চকরিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে নেমে আসে শোকের ছায়া। স্কুল কর্তৃপক্ষ জানায় বাদে আছর স্কুল মাঠে তার প্রথম নামাজে জানাজা হবে। পরে বাঁশখালীস্থ গ্রামের বাড়ীতে নিয়ে দ্বিতীয় জানাজা পড়ে সামাজিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সুত্র জানায়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.