
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
টেকনাফে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করার প্রতিবাদে পৌর বিএনপি, যুবদল ও শ্রমিকদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া পৃথকভাবে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারে উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঝটিকা মিছিল করেছে।
জানা গেছে, শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৫ টারদিকে পৌর বাস টার্মিনাল থেকে টেকনাফ পৌর বিএনপি, যুবদল ও শ্রমিকদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল মিছিল উপজেলা পরিষদ গেইট পর্যন্ত এসে পুনরায় পৌর টার্মিনালে মিলিত হয়ে এক প্রতিবাদ সভা করে। টেকনাফ পৌর বিএনপির সিঃ সহসভাপতি আকতার হোসেন বাবলু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক বাচা মিয়া, পৌর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক আবদুর রশিদ ও পৌর মৎস্য জীবীদলের আহবায়ক মোঃ তৈয়ুবের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলে খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিভিন্ন স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মী। এতে আবদুল আমিন সরকার, ছাত্রদলের আরফাত, যুবনেতা আবদুল আমিন, মোবারকসহ অসংখ্য নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদ-ের রায়ের প্রতিবাদে সারাদেশে প্রতিবাদ সভার কর্মসূচীর অংশ হিসেবে এ মিছিল অনুষ্ঠিত হয়।
এদিকে গত ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদানের দিন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের রাজপথে দেখা না মিললেও হঠাৎ করে শনিবার বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতা কর্মীরা উচ্ছ্বাসিত হয়ে চাঙ্গা হয়ে উঠে।
এদিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাঈন উদ্দিন খান জানান, বিএনপির নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করেছিল কিন্তু পুলিশ টহল দলের উপস্থিতি টের পেয়ে অল্প কিছুক্ষণের মধ্যে সটকে পড়ে। এছাড়া টেকনাফের কোথাও কোন ধরনের অপ্রীতিকর ও সহিংস ঘটনা ঘটেনি। যে কোন সহিংসতা প্রতিরোধ করতে পুলিশ সদস্যরা সদা তৎপর রয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.