সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ওটিটিতে মুক্তি পেল ‘গ্যাঁড়াকল’ 

ওটিটিতে মুক্তি পেল ‘গ্যাঁড়াকল’ 

অনলাইন ডেস্ক :
মূলত এটি একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ের গল্প। বেকার জীবনের অভিশাপ থেকে মুক্তি পেতে পা বাড়ায় সর্বনাশা মাদক ব্যবসায়। এরপর শুরু হয় আলো-আঁধারের জগতে এক রুদ্ধশ্বাস দৌঁড়। তা নিয়েই তরুণ নির্মাতা নাজমুল দিগন্তের ওয়েব শর্ট ফিল্ম ‘গ্যাঁড়াকল’

শুক্রবার (২৬ আগস্ট) দেশের অন্যতম অনলাইন প্ল্যাটফর্ম বঙ্গবিডিতে মুক্তি পেয়েছে ওয়েব শর্ট ফিল্মটি।

এতে অভিনয় করেছেন আইরিন আফরোজ, শিমুল খান, বাশরি অনন্যা, আরফান অনিক, নাজিরুল আপন, তন্ময় এইচ আর, মুকুল জামিল, শাহাদাত শিশির প্রমুখ।

এ প্রসঙ্গে অভিনেত্রী আইরিন আফরোজ বলেন, কাজটা খুবই চ্যালেঞ্জিং ছিল। সবাই বেশ উপভোগ করবেন বলে আমার বিশ্বাস। পুরো গল্পটি মাদক ব্যবসায় জড়িয়ে পড়া এক তরুণীর জীবন কাহিনী এখানে তুলে ধরা হয়েছে।

‘গ্যাঁড়াকল’ এর পরিচালক নাজমুল দিগন্ত সময় সংবাদকে বলেন, এটা সম্পূর্ণ ভিন্ন চিন্তার একটা গল্প। ক্রাইম ড্রামা ধারার এই শর্ট ফিল্মে অপরাধ জগতের ভয়াবহ অন্ধকারে এক তরুণীকে পাওয়া যাবে। তার রুদ্ধশ্বাস যাত্রার এই উপভোগ্য গল্পে ভাবনার উপকরণ পাবেন দর্শকরা।

নিয়মিত বিজ্ঞাপন নির্মাণ করা নাজমুল দিগন্ত নাটকও নির্মাণ করেছেন। তবে এটিই তার প্রথম ওয়েব শর্ট ফিল্ম। গ্যাঁড়াকলের গল্প ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.