
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্ণেল (অব:) ফোরকান আহমদ, জেলা আ,লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানসহ জেলা পর্যায়ের নেতাদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময়ে মিলিত হয়েছে ঈদগাঁওর একঝাঁক দলীয় নেতাকর্মীরা।
ঈদুল ফিতরের দ্বিতীয় দিন (৬ জুন) দিনব্যাপী এ ঈদ শুভেচ্ছা বিনিময় করেন, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল, জেলা শ্রমিকলীগ সভাপতি জহিরুল হক সিকদার, সম্পাদক শফি উল্লাহ আনসারী, জেলা ছাত্রলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোর্শেদ হোসাইন তানিমসহ আরো অনেকে।
ঈদ শুভেচ্ছায় অংশ নেন, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিকলীগ সভাপতি ও জেলা সদস্য আমজাদ হোসেন ছোটন রাজা, ঈদগাহ রিপোর্টাস সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর, ঈদগাঁও কলেজ ছাত্রলীগ যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, ঈদগাঁও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মিয়া, বৃহত্তর ঈদগাঁও টমটম শ্রমিকলীগের সভাপতি আলমগীর বাংলাসহ আরো কজন।
ঈদ শুভেচ্ছাকালে কউক চেয়ারম্যান ঈদগাঁওর অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.