
ভুলে পাসপোর্ট সঙ্গে না নেয়ায় কাতারে বাংলাদেশ এয়ারলাইন্সের সিনিয়র পাইলট ক্যাপ্টেন ফজল মাহমুদকে আটকে দিয়েছে কাতার ইমিগ্রেশন। বুধবার (৫ জুন) দিনগত রাতে দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক বলেন, তার পাসপোর্ট পাঠানো হয়েছে কাতারে। পাইলটের গাফিলতি আছে কিনা তদন্ত করে দেখা হবে। এক্ষেত্রে পাসপোর্ট ছাড়া ইমিগ্রেশন কিভাবে পার হলো সে বিষয় এবং ইমিগ্রেশনের গাফিলতি আছে কিনা তাও তদন্ত করে দেখা হবে।
জানা গেছে, বিদেশ সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনতে বুধবার (৫ জুন) দিনগত রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বোয়িং ৭৮৭ মডেলের একটি ড্রিমলাইনার দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে যায়। ভিভিআইপি এ বিমানের পাইলট ছিলেন ক্যাপ্টেন ফজল মাহমুদ। তিনি পাসপোর্ট ছাড়াই কাতার যান, যেটি ধরা পড়ে সে দেশের ইমিগ্রেশনে। পরে তাকে ইমিগ্রেশনে আটকে রাখা হয়।
আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, পাসপোর্ট ছাড়া কারও দেশত্যাগ কিংবা অন্যদেশে প্রবেশের সুযোগ নেই।
এদিকে পাসপোর্ট ছাড়া একজন পাইলট কীভাবে নিজ দেশের ইমিগ্রেশন পার হয়ে বিদেশ গেলেন এটি নিয়ে তোলপাড় চলছে।
সূত্র:somoynews.tv-ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.