
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজারে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। ১ মার্চ নির্বাচন কমিশন বাংলাদেশ ঘোষিত এ দিবসটি পালন করেছে যৌথভাবে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস। সকালে এ উপলক্ষে জেলা শহরে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়। রেলিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো:কামাল হোসেন ও জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমদ। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবসের গুরুত্ব নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। তিনি ১৮ বছর পূর্ণ হলেই যে কোনো নাগরিককে ভোটার হিসাবে নিবন্ধন করার পরামর্শ দেন। র্যালী ও আলোচনা অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজ নৈতিকদলের নেতাকর্মী,সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.