
বার্তা পরিবেশক :
কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পকলা একাডেমির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। ১৯ ফেব্রুয়ারি জেলা শিল্পকলা একাডেমির নতুন ভবনে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এর পর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আলোচনা সভায় অংশগ্রহণ করেন কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক পিন্টু আরেং, জেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি জসিম উদ্দিন বকুল, সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত, সাধারণ সম্পাদক বিশ্বজিত পাল বিশু, যুগ্ম সাধারণ সম্পাদক কবি শামিম আক্তার ও সাংবাদিক দীপক শর্মা দীপু। অনুষ্ঠান পরিচালনা করেন কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী।
অন্যদিকে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে শিশুদের অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আগামি ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
উক্ত অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.