কক্সবাজারের তারকা মানের হোটেল লংবীচে খাদ্যে বিষক্রিয়ার কারণে অর্ধশতাধিক কর্মকর্তা কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতের খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। তবে এদের অবস্থা আশংকাজনক নয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিত্সক।
স্বজনদের অভিযোগ, ১৩ নভেম্বর শুক্রবার রাতে কর্মকর্তা কর্মচারীদের হোটেলের পঁচা ও বাসি খাবার সরবরাহ করায় খাদ্যে বিষক্রিয়ায় বমি হতে থাকে পরবর্তীতে তা ডায়রীয়ায় পরিনত হয়ে এ ঘটনা ঘটে। তাদের অবস্থার অবনতি হলে শনিবার দুপুরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান রোগীর স্বজনরা।
জেলা সদর হাসপাতালে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ মুরাদ জানান, শনিবার দুপুরের দিকে অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে আসা হায়। আমরা অসুস্থদের পুরোদমে চিকিত্সা সেবা দিয়ে যাচ্ছি। খাবারে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তাদের অবস্থা আশংকা মুক্ত।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান, তাদেরকে প্রায় সময় হোটেলের বাসি খাবার সরবরাহ করা হতো। ফলে এ ধরনের ঘটনার শিকার হতে হচ্ছে সাধারণ কর্মচারীদের।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.