সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নুরুল আবছার-মুজিব চেয়ারম্যান সোচ্চার – মেয়র সরওয়ার কামালকে সাময়িক বরখাস্তের দাবী ‘আ’লীগে সরওয়ারের স্থান হবে না’

নুরুল আবছার-মুজিব চেয়ারম্যান সোচ্চার – মেয়র সরওয়ার কামালকে সাময়িক বরখাস্তের দাবী ‘আ’লীগে সরওয়ারের স্থান হবে না’

Sarawar Kamalদীপক শর্মা দীপু; কক্সভিউ :

অদক্ষতা, অযোগ্যতা ও সীমাহীনভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ এনে সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আবছার ও পৌর আ’লীগের সভাপতি মুজিবুর রহমান যৌথ বিবৃতিতে মেয়র সরওয়ার কামালের সাময়িক বরখাস্তের দাবী তুলেছেন।

কক্সবাজার পৌরসভা ও পৌরবাসীকে সরওয়ার কামালের রাহু গ্রাস থেকে বাঁচানোর তাগিদে আবছার-মুজিব ঐক্যমত পোষণ করে সরওয়ারের অপকর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বলে তারা জানান।

আর সরওয়ারকে অপসারণের দাবীতে পৌরবাসীকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহবান জানান। সেই সাথে জানানো হয়, আ’লীগের মত মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম জাগ্রত সংগঠনে নির্লজ্জ দুর্নীতিবাজ দুঃশ্চরিত্র ও জঙ্গী পৃষ্ঠপোষকের কোন স্থান আ’লীগে হবে না।

নুরুল আবছার, মুজিবুর রহমান ও উজ্জ্বল করের যৌথ স্বাক্ষরে প্রেরিত বিবৃতিতে বলা হয়, পৌরসভার কতিপয় অযোগ্য কর্মচারীকে অনুচিত পদোন্নতি দিয়ে তাদেরকে দিয়ে লুটপাট করে প্রতিষ্ঠানটিকে নিঃস্ব করে ফেলছে। ইতিপূর্বেও সরওয়ার ভারপ্রাপ্ত মেয়র থাকাকালে দুর্নীতির দায়ে অপসারিত হয়। এ অপসারণ আদেশ তৎকালে সুপ্রীম কোর্টের আপীল বিভাগ কর্তৃক সমর্থিত হয়েছিল। তার বিরুদ্ধে যখনই তদন্তের উদ্যোগ নেয়া হয় তখনই উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে রেহায় পেতে চেষ্টা করে। তিনি দুদকসহ বিভিন্ন দপ্তরের ৬টি তদন্ত প্রচেষ্টার বিরুদ্ধে স্থগিতাদেশ সংগ্রহ করে।

‘সোনালী বার্তা’ নামের ঢাকার একটি ভ‚য়া পত্রিকায় কয়েক কোটি টাকার টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করে। তিনি এবং তার আত্মীয় স্বজনরাই স্বনামে-বেনামে ঠিকাদার। একই রাস্তা বিভিন্ন নামে টেন্ডার করে একবারও কাজ না করে টাকা আত্মসাৎ করে। টেন্ডার ফরম বিক্রয়ের টাকাও তহবিলে জমা হয় না।

তার বিরুদ্ধে গুরুদর ফৌজদারী অপরাধের একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তদন্তে রয়েছে অনেক মামলা। ব্যাপক দুর্নীতির অন্যতম হচ্ছে দক্ষিণ মিঠাছড়িতে ডাম্পিং গ্রাউন্ডের জমি ক্রয়-বিক্রয়। এতে কয়েকজন সরকারী কর্মকর্তার সহযোগিতায় কোটি টাকা আত্মসাৎ করেছে।

কস্তুরাঘাটে অবস্থিত কক্সবাজার পৌরসভার মূল্যবান জমি পূর্বের তারিখ দিয়ে বেআইনিভাবে বিক্রি করে কোটি টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করছে। টমটম লাইসেন্স প্রদানে কোটি টাকা দুর্নীতি করার নীল নকশা তৈরি হয়েছে। এমন উদ্ভট পরিস্থিতিতে তদন্তের স্বার্থে এবং ন্যায় বিচারের স্বার্থে সর্বোপরী পৌরসভাকে রক্ষার স্বার্থে এখন সরওয়ারকে সাময়িক বরখাস্ত ও পরবর্তিতে তদন্তে দোষী প্রমাণিত হলে অপসারণের দাবী জানানো হয়। পাশাপাশি গণআদালতেও বিচারের মুখোমুখি করা হবে। এজন্য বিবৃতিদাতারা পৌরবাসী, সমস্ত রাজনৈতিক দল ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

পাশাপাশি কাউন্সিলরদের দুর্নীতি কাজে আর দুর্নীতি আড়াল করার কাজে সহযোগিতা না করার অনুরোধ করেন। অন্যথায় তাদেরও জনগণের মুখোমুখি হতে হবে বলে জানান বিবৃতিদাতারা।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.