সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কক্সবাজার জেলাব্যাপী উদযাপিত হয়েছে দুর্গাপূজার মহাষ্টমী

কক্সবাজার জেলাব্যাপী উদযাপিত হয়েছে দুর্গাপূজার মহাষ্টমী

Puza - Ajit Himu 22-10-2015 (news & 1pic) f3অজিত কুমার দাশ হিমু, কক্সভিউ:

দেবী আরাধনা ও অঞ্জলী গ্রহণের মধ্য দিয়ে কক্সবাজার জেলাব্যাপী উদযাপিত হয়েছে দুর্গাপূজার মহাষ্টমী। বুধবার সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানে শুরু হয় অষ্টমী পূজার আনুষ্ঠানিকতা। মণ্ডপে মণ্ডপে ঘুরে দেবী দর্শন করছেন ভক্তরা। প্রার্থনা করছেন নিজের, পরিবারের সাথে সাথে সারা জেলার সবার জন্য।

মহাষ্টমীর পূজায় অংশ নিতে সকাল থেকে মণ্ডপে মণ্ডপে ঢল নামে সনাতন ধর্মাবলম্বীদের। অষ্টমী পূজার প্রধান আকর্ষণ কুমারী পূজা দেখার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন রামকৃষ্ণ মিশনে। দেবী সাজে বালিকা রুপী এ প্রতিমা পূজার মর্মবাণী সমাজে নারীর মর্যাদা আর সম্মান প্রতিষ্ঠা করা। কুমারী পূজা শেষে অষ্টমীর শেষ লগ্নে অনুষ্ঠিত হয় সন্ধিপূজা।

বিহিত পূজা আর ব্রতউপবাসের মধ্য দিয়ে সকালে শুরু হয় মহাষ্টমীর আচার অনুষ্ঠান।

ভক্তরা বললেন, দেবীর বিভিন্ন শক্তির আরাধনার মধ্য দিয়ে নারীর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর বারতাই এ পূজার মাহাত্ম্য।

দুপুরে সন্ধিপূজায় আরাধনা করা হয় দেবীর চামুণ্ডা রূপের। এ পূজার অঞ্জলি দেয়ার মধ্য দিয়ে শেষ হয় ব্রতোপবাস।

এদিকে ২১ অক্টোবর বুধবার কক্সবাজারের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা মন্ডপে মন্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বী পূজারীদের খোঁজ খবর নেন। তারা বিভিন্ন পূজামন্ডপে অনুদানও প্রদান করেন।

কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

শহর আওয়ামীলীগ সভাপতি মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর এর নেতৃত্বে শহর আওয়ামীলীগ নেতৃবৃন্দরা সন্ধ্যার পর থেকে শহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।

জেলা জাসদের পক্ষে সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ এর নেতৃত্বে জেলা জাসদ নেতৃবৃন্দরাও মন্দিরে মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা বিনিময় করেন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.