নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক ও ইসলামাদ ইউনিয়নের যুবলীগের সাধারন সম্পাদক মেম্বার দিদারুল ইসলামের পিতা পশ্চিম ইউছুপেরখীল নিবাসী হাজী ছৈয়দ নুর ২২ নভেম্বর সন্ধ্যা ৭টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না……..রাজেউন)।
শুক্রবার (২৩ নভেম্বর) সকাল দশটায় ইউছুপেখীল কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের পুত্র দিদার জানান।
এদিকে যুবনেতা দিদারের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেন কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা রাজিবুল হক রিকো, দৈনিক কক্সবাজার প্রতিদিনের ষ্টাফ রিপোটার এম আবু হেনা সাগর।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.