সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / টেকনাফে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্র নারীদের মাঝে ছাগল ও সেলাই মেশিন বিতরণ

টেকনাফে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্র নারীদের মাঝে ছাগল ও সেলাই মেশিন বিতরণ

উপকারভোগী দু:স্থ নারীদের মাঝে ছাগল, সেলাই মেশিন ও থান কাপড় বিতরণ করা হয়।

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
শান্তি ও সম্প্রীতিতে এগিয়ে যাচ্ছে নারীরা। এই শ্লোগানকে মুখে নিয়ে দু:স্থ নারীদের আর্থিক উন্নয়ন বাড়াতে পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে টেকনাফ ব্র্যাক সংস্থার সদস্যরা।

সেই ধারাবাহিকতার অংশ হিসাবে ২২ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১টায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির ‘শান্তি ও সম্প্রীতিতে নারী’ প্রকল্পের আয়োজনে ১৭জন হতদরিদ্র নারী উপকার ভোগীদের মাঝে সেলাই মেশিন, শিট কাপড় ও ছাগল বিতরন করা হয়েছে।

এই মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মোঃ নুর আলম।

উক্ত সভায় সভাপতিত্ব করেন, টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র কহিনুর আক্তার,সভা পরিচালনা করেন টেকনাফ ব্র্যাক অফিস কর্মকর্তা সুপম প্রসাদ চাকমা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উক্ত কর্মসূচির সিনিয়র জেলা ব্যবস্থাপক মোঃ সাইদুল ইসলাম, টেকনাফ পৌরসভার ৪, ৫, ৬ মহিলা কাউন্সিলার দিলরুবা বেগম,সাবরাং ইউপি মহিলা সদস্যা খদিজা বেগম,সাংবাদিক গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ ব্র্যাক অফিসের হিসাব কর্মকর্তা মোঃ একরাম, দর্জি প্রশিক্ষক ফেরদৌস আক্তারসহ নারী উপকারভোগীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দিন বদলের পালায় নিয়ে এই সোনার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে নারীরা। তাই নারীদের হতদরিদ্র নারীদের কর্মসংস্থান ও আর্থিক উন্নয়ন বাড়াতে কাজ করে যাচ্ছে ব্র্যাক। দেশের শান্তি ও সম্প্রীতি বজায় রেখে দারিদ্রমুক্ত দেশ গড়ার জন্য নিজ নিজ কর্মস্থল থেকে নারীদের আরো এগিয়ে আসার আহবান জানানো হয়।

এরপর ১৭জন উপকারভোগী দু:স্থ নারীদের মাঝে ৭টি ছাগল, ১০টি সেলাই মেশিন ও থান কাপড় বিতরণ করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.