আস্থা ও বিশ্বাসের ঠিকানা শাহজাহান চৌধুরী

হুমায়ুন কবির জুশান; উখিয়া :
উখিয়া-টেকনাফ উপজেলা নিয়ে কক্সবাজার -৪ আসন গঠিত। আসন্ন সংসদ নির্বাচনে এই আসনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের প্রার্থী হিসেবে দলের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের বর্তমান সাংসদ আব্দুর রহমান বদির স্ত্রীর নাম ঘোষণা করায় সাধারণ জনমনে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আওয়ামীলীগের ডজনখানেক মনোনয়ন প্রত্যাশী থাকলেও দলের জন্য নিবেদিত নেতাদের বাদ দিয়ে শুধুমাত্র এমপি বদির স্ত্রী এই যোগ্যতায় মনোনয়ন ঘোষণায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগে চলছে গৃহদাহ। সাধারণ খেটে-খাওয়া মানুষের ঘরে চাউলের বস্তা পাঠিয়ে দিয়ে গরীবের খবরা খবর নিয়েছেন এমপি আব্দুর রহমান বদি। তাই তিনি এত জনপ্রিয়। কিন্তু তাকে বাদ দেয়ায় তার অনেক ভক্তও হতাশ হয়েছেন।
রিকসা চালক ওসমান বলেন, আমাদেরকে কাপড় ও চাউলের বস্তা দিয়ে এমপি বদি খোঁজ খবর নিয়েছেন। আর কোনো এমপি এই পর্যন্ত আমাদের এমনি করে খোঁজ খবর নেইনি। এবারও এমপি বদি মনোনয়ন পেলে তাকেই ভোট দিতাম। তিনি মনোনয়ন না পাওয়ার কথা শুনে আমরা বিষণ নারাজ হয়েছি।এমন কী তাকে ছাড়া অন্য কাউকে মনোনয়ন দিলে নৌকায় ভোট দেব না বলেও শপথ করেছি। তাই এবার আর নৌকায় ভোট দেয়া হবে না আমাদের।
এদিকে বিএনপির একক প্রার্থী শাহজাহান চৌধুরী গণসংযোগ শুর করে দিয়েছেন। তার মত ক্লিন ইমেজের নেতাকে পেয়ে এখানকার ভোটাররা আশা করছেন এবার বিপুল ভোটের ব্যবধানে বিএনপি তথা শাহজাহান চৌধুরী জয়ী হবেন। কারণ হিসেবে একাধিক ভোটার বলেন, শাহজাহান চৌধুরী পরিচ্ছন্ন রাজনীতিবিদ, ক্লিন ইমেজ ও যোগ্যতার মাপকাঠির বিবেচনায় তার মত ব্যক্তিকেই এবার মানুষ ভোট দেবেন।
নারী ভোটার খালেদা আক্তার ও ফারজানা আক্তার বলেন, আমরা নারীরা এখনো পুরুষের সাথে পাল্লা দিয়ে সংসদ নির্বাচনে জয়ী হওয়ার মত অনুকুল পরিবেশ উখিয়া-টেকনাফে সৃষ্টি করতে করতে পারিনি। এবারেই প্রথম এই ভাগ্যবান আসনে নারী প্রার্থী সরাসরি নির্বাচনে অংশ নিচ্ছেন। এটা আমাদের নারী সমাজের অহংকার। জয়-পরাজয় আল্লাহর হাতে। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড ভোটারদের কাছে তুলে ধরতে হবে। তাছাড়া সাংসদ বদি সাধারণ ভোটারদের কাছে আস্থা অর্জনে এগিয়ে আছেন। এর বিপরীতে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ ও হুইফ শাহজাহান চৌধুরী উখিয়া-টেকনাফ এলাকার পরীক্ষিত জনপ্রিয় নেতা।
গণমুখে প্রচলিত আছে, কক্সবাজার-৪ আসনে যে দল জয় লাভ করে, সেই দল সরকার গঠন করে। ভোটাররা চাচ্ছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন একজন প্রার্থীকে বেছে নিতে যিনি এ এলাকার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে সফল হবেন।
আওয়ামী লীগ নেতা-কর্মীদের মতে, উখিয়া-টেকনাফের উন্নয়নে বর্তমান সরকার যা করেছে, তা বিগত ৫০ বছরেও হয়নি। তাই জনগণ আবার আওয়ামীলীগকেই ভোট দেবে। অন্যদিকে বিএনপি নেতাদের দাবি, এ আসনে কোনো উন্নয়নই হয়নি। তারা চান ভোটাররা যেন শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রযোগ করতে পারে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.