
প্রতিকী ফটো
এম আবুহনো সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদরের পোকখালী আবুল ফজল পাড়ায় মসজিদের পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুটি স্থানীয় ফিরোজের পুত্র।
২৪ নভেম্বর দুপুর আড়াইটার দিকে মর্মান্তিক ঘটনাটি ঘটে।
জানা যায়, বাড়ির লোকজন কাজে ব্যস্ততার থাকায় শিশুটি বাড়ির পার্শ্ববর্তী মসজিদের পুকুর পাড়ে গেলে পানিতে পড়ে যায়।
পরিবারের সদস্যরা দীর্ঘক্ষন খোঁজাখুঁজির পর মসজিদের পুকুর থেকে ভাসমান মৃতদেহ উদ্ধার হয়।
স্থানীয় ইউপি সদস্য শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করার পাশাপাশি একই দিন মাগরিবের নামাজের পর শিশুটির জানাযা সম্পন্ন হয়েছে বলেও জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.