সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / কানাডায় চারজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

কানাডায় চারজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

কানাডায় চারজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) এক বিবৃতিতে জানিয়েছে, ব্রিটিশ কলম্বিয়ার পেন্টিকটন শহরে সোমবার চারজনকে গুলি করে হত্যা করা হয়। বিবৃতিতে বলা হয়, পুলিশ পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে তিনটি স্থানে এই চারজনের মৃতদেহ খুঁজে পেয়েছেন।

পুলিশের বিবৃতিতে জানানো হয়, সন্দেহভাজন ব্যক্তির বর্ণনার সঙ্গে মিলে যায় এমন একজন ব্যক্তি পেন্টিকটনে রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। তদন্ত শুরু হওয়ায় ওই ব্যক্তি এখন পুলিশি হেফাজতে রয়েছে। প্রাথমিক তদন্তে মনে হয়েছে এটি একটি টার্গেটেড ঘটনা।

স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে প্রথম গুলিবর্ষণের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার সময় দ্বিতীয় গুলিবর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ওই দুই জায়গায় গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি প্রথম হামলার এক ঘণ্টা পর আত্মসমর্পণ করে। তবে কী কারণে এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে সেটি এখনও জানা যায়নি।

আরসিএমপি আঞ্চলিক কমান্ডার টেড ডি জাগর বলেন, কেন এই হামলা ঘটেছে তা আমাদের চলমান তদন্তের অংশ। আমি বুঝতে পারছি যে, আমাদের কমিউনিটিতে একটি গুরুতর উদ্বেগজনক ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক ঘটনায় আক্রান্ত সবার প্রতি আমরা সমবেদনা জানাই।

 

সূত্র: deshebideshe.com-ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/07/Hot-Airport-Iran-18-7-23.jpg

ইরানে ৬৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক : ইরানে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। দেশটির ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ...

Portrait of a professional, showcasing contact details and role information.