
এবার বি-টাউনে ঝড় তুললেন বলিউড তারকা সঞ্জয় দত্তের কন্যা ত্রিশালা দত্ত। প্রায়ই আবেদনময় ছবি শেয়ার দিয়ে অনুরাগীদের উচ্ছ্বাসে মাতান এ স্টার কিড। তবে এবার অনেকেই তার রিলেশনশিপ স্ট্যাটাস জানতে কৌতূহলী হয়ে পড়েছেন। এর আগে প্রেমজীবন নিয়ে কখনোই টুঁ শব্দটি করেননি ত্রিশালা। মেয়ের এ সম্পর্ক কি বাবা সঞ্জয় দত্ত মেনে নেবেন তো?
সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্ট বলছে, ৩০ বছরের এই সুন্দরী বন্ধনে জড়ানোর মতো খুঁজে পেয়েছেন বিশেষ বাহু! ফটোব্লগিং সাইট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন ত্রিশালা, সেখানে তাকে একটি রেস্তোরাঁয় বসে ওয়াইন সহযোগে পাস্তা উপভোগ করতে দেখা যাচ্ছে। সেখানেই তিনি ঘোষণা দিয়েছেন, এক ইতালীয় ছেলের প্রেমে মজেছেন তিনি।
এদিকে ইনস্টা ক্যাপশনে ত্রিশালা লিখেছেন, ‘ইতালির ছেলের সঙ্গে ডেটিং করা মানেই একগাদা পাস্তা আর প্রচুর ওয়াইন।’ পোস্টটি শেয়ারের পরই ভক্তরা ত্রিশালাকে অনুরোধ করেছেন তিনি যেন বয়ফ্রেন্ডের ছবিও প্রকাশ করেন। অনেকেই মন্তব্য করেছেন, প্রেমিকা হিসেবে ত্রিশালাকে পেয়েছেন যিনি, কতই না সৌভাগ্যবান সেই মানুষটি। এদিকে, মনভাঙা এক ভক্ত ত্রিশালাকে পরামর্শ দিয়েছেন, তিনি যেন ভারতীয় ছেলের সঙ্গে প্রেম করেন, কারণ তারা নাকি অনেক ভালোবাসতে ও যত্ন নিতে জানেন।
বর্তমান প্রেমিকের সঙ্গে যেন সুখে থাকেন ত্রিশালা, এমন কামনা অনেকে করলেও কেউ কেউ তার বাবা সঞ্জয় দত্তকে ব্যাপারখানা জানানোর চেষ্টা করেছেন। ট্যাগ দিয়ে সঞ্জয়ের কাছে নালিশ রেখেছেন, ‘দেখুন, ইনি কী করছেন।’
ত্রিশালার পুরোনো ইনস্টা পোস্টগুলোতে ঢুঁ মারলেই দেখা যাবে, কারো সঙ্গে প্রেম করছেন সেই ইঙ্গিত রয়েছে। লাল পোশাক পরা একটি ছবি শেয়ার দিয়ে লিখেছেন, ‘যে হাসি দিয়েছ তুমি, তা জড়িয়ে আছি।’ আরেক পোস্টে লিখেছেন, ‘সে আমায় এমন গভীর চুম্বন দিয়েছে, ভুলেই গিয়েছি নিশ্বাস নিতে।’
অনেকেই ভাববেন, মেয়ের প্রেমজীবন নিয়ে হয়তো বেশ রক্ষণশীল হতে পারেন সঞ্জয় দত্ত, আসলে তা নয়। বাবার সঙ্গেও একাধিক ছবি পোস্ট দিয়েছেন ত্রিশালা। এখন দেখার বিষয়, মেয়ের প্রেমিককে ইতিমধ্যেই গ্রহণ করেছেন বাবা, না কি তা জানার জন্য আরও অপেক্ষা করতে হবে। ত্রিশালার পোস্টগুলো দেখে মনে হচ্ছে, নিজের বর্তমান সম্পর্ক নিয়ে বেশ সুখী অধ্যায়েই আছেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালে মস্তিষ্কের টিউমারে মায়ের মৃত্যুর পর খালা এনা শর্মা ও নানা-নানুর সঙ্গে থাকতেন ত্রিশালা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্থায়ী বাসিন্দা তিনি। বাবার প্রযোজনা সংস্থা সঞ্জয় দত্ত প্রডাকশনস প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী তিনি। এ ছাড়া নিউইয়র্কের ড্রিমট্রেসেস হেয়ার এক্সটেনশনসের প্রতিষ্ঠাতা ত্রিশালা।
সূত্র: deshebideshe.com-ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.