
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছিল তার প্রেমিক রিয়া চক্রবর্তীকে। এক মাস জেল খেটে গত ৪ অক্টোবর জামিন পেয়েছেন তিনি। জেলে থেকে মনোবল ভেঙে গেছে রিয়ার। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তার বন্ধু রুমি জাফরি।
রুমি জানান, মানসিকভাবে রিয়া অনেক ভেঙে পড়েছিল। ধীরে ধীরে সে সুস্থ হওয়ার পথে। মধ্যবিত্ত পরিবারের একটি মেয়েকে এভাবে একমাস জেলে কাটাতে হল। তার মানসিক জোর এতে সম্পূর্ণ ভেঙে গেছে।
রিয়া এবং সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু রুমি। রিয়া জেল থেকে বেরিয়ে দেখা করেছেন তার সঙ্গে। এদিকে, নতুন বছরে আবার কাজে ফেরার পরিকল্পনা করছেন রিয়া। জানুয়ারিতে নতুন দুই কাজে হাত দেওয়ার কথা তার। কাজে ফিরলেই তার ট্রমা কেটে যাবে বলে বিশ্বাস করেন তিনি।
গেল বছর ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে মৃতদেহ উদ্ধার হয়েছিল সুশান্তের। তারপর অভিযোগের তীর উঠেছিল রিয়ার দিকে। নির্মাতা মহেশ ভাটের সঙ্গে রিয়ার ঘনিষ্ঠতা নিয়ে কাদা ছোঁড়াছুঁড়ি হয়েছিল। পরে রিয়াকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। মাদক সম্পৃক্ততা পাওয়ার পর এক মাস জেল হয়েছিল রিয়ার।
সূত্র:somoynews.tv- ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.