
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় হাতির আক্রমনে নুরে জান্নাত (১০) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। ২৭ জুন বুধবার সকাল ১০টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ভিলেজার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নুরে জান্নাত ৬নং ওয়ার্ডস্থ সেগুনবাগিচার বাহাদুর আলমের মেয়ে ও সেগুনবাগিছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণীর ছাত্রী।
খুটাখালী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার সকালে ধান ক্ষেত পাহারা দিতে যায় নুরে জান্নাত। এসময় একটি দলছুট হাতি স্কুল ছাত্রী নুরে জান্নাতের উপর হামলা করে। পরে ওই হাতিটি নুরে জান্নাতকে আছাড় দিলে সে ঘটনাস্থলে মারা যায়।
পরে স্থানীয় লোকজন নুরে জান্নাতের মরদেহ উদ্ধার করে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.