সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কুতুবদিয়ায় বড়ঘোপ ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

কুতুবদিয়ায় বড়ঘোপ ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

এম.রাসেল খাঁন জয়; কুতুবদিয়া :

কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়ন পরিষদের ১ কোটি ৪৫ লাখ ৭৮ হাজার ২৫২ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। ২০ জুন সকালে এবাজেট ঘোষণা করা হয়।

২০১৭-২০১৮ অর্থ বছরে অত্র ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নের লক্ষ্যমাত্রায় ঘোষণা করা হয়েছে বিশাল অংকের এ বাজেট। ইউপি সচিব দেলোয়ার হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বাজেট আলোচনায় সভাপতিত্ব করেন বড়ঘোপ ইউপি চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড়ে সদস্য, মহিলা সদস্য, শিক্ষক, সাংবাদিক, ওই ইউনিয়নের শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাজেটের লক্ষ্যমাত্রা অর্জনে রাজস্ব থেকে সম্ভাব্য আয় ধরা হয়েছে ২৭ লাখ ৫৫ হাজার। উন্নয়ন হতে ধরা হয়েছে ১কোটি ২৮ লাখ২৩হাজার ২শত ৫২ টাকা। ইউনিয়নের উন্নয়নের লক্ষ্যে এ বাজেট সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপস্থিত ব্যক্তিবর্গ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.