সাম্প্রতিক....
Home / জাতীয় / গুলশানের বাড়ি ছাড়তেই হচ্ছে মওদুদ আহমেদকে

গুলশানের বাড়ি ছাড়তেই হচ্ছে মওদুদ আহমেদকে

গুলশানের বাড়ি ছাড়তেই হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদকে। তিন দশক ধরে গুলশানের ওই বাড়িতে বসবাস করে আসছিলেন তিনি।

৪ জুন রোববার এই বাড়ি নিয়ে করা মামলায় আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ।

আদেশের পর বাড়ি ছাড়ার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার মওদুদ আহমদ সাংবাদিকদের জানান, আমি এখনি বাড়ি ছাড়ছি না। এছাড়া আদালতও সরকারকে বাড়ির দখল স্বত্ব দেয়নি। ফলে বাড়ি ছাড়ার প্রশ্নই আসে না। আমি এখন বাড়ির মূল মালিকের সঙ্গে বোঝাপড়া করব।

আর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলছেন, বাড়ি অবশ্যই ছাড়তে হবে। বাড়িটা বর্তমানে নিয়ে নেয়া সরকারের দায়িত্ব।

তিনি বলেন, মওদুদ আহমদ তার ভাইয়ের নামে বাড়িটির মূল মালিকের সঙ্গে যে চুক্তি দেখিয়েছিলেন সেটার মামলা আপিল বিভাগে খারিজ হয়ে গিয়েছিল। রায়ে বলা হয়েছিল পাওয়ার অব অ্যাটর্নি এবং চুক্তিটা জাল জালিয়াতির মাধ্যমে হয়েছে।

মাহবুবে আলম আরও বলেন, সেটাই মওদুদ আহমদ সাহেব বলতে চান তার ভাইয়ের আইনজীবী হিসেবে, মহসিন দরবার নামে এক লোকের সঙ্গে বাড়িটি নিয়ে চুক্তি হয়েছিল, যিনি বাংলাদেশে ছিলেন। আমরা বলেছি মালিক ইনজে প্লাজ অস্ট্রিয়ান নাগরিক ১৯৮৫ সালের ৩০ মার্চ মারা যান। কথিত মহসিন দরবার ইনজের পক্ষে চুক্তি দেখিয়েছিলেন, যেটা হয়েছে একই সালের আগস্ট মাসে।

অ্যাটর্নি জেনারেল বলেন, তার মানে মালিক মারা যাওয়ার ৫ মাস পরে। আর বাড়ি পাওয়ার জন্য উনারা মামলা করেছিলেন ১৯৯৩ সালে। বিচারিক আদালত এবং আপিল বিভাগ ‘রাইটলি’ বলেছেন, তাদের নামে নামজারি হবে না।

প্রসঙ্গত, গত বছরের ২ আগস্ট মওদুদ আহমদ ও তার ভাই মনজুর আহমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা বাড়ি আত্মসাতের মামলা বাতিল করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে গুলশান-২ এর ১৫৯ নম্বর প্লটের বাড়িটির মিউটেশন (নামজারি) মওদুদ আহমদের ভাই মনজুর আহমদের নামে করার জন্য হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন।

গত ৩০ আগস্ট এই মামলার ৮০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। সেই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন মওদুদ আহমদ।

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.