সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কুতুবদিয়া চ্যানেলে যুবতির গলিত লাশ উদ্ধার

কুতুবদিয়া চ্যানেলে যুবতির গলিত লাশ উদ্ধার

Lashএম.রাসেল খাঁন জয়; কুতুবদিয়া:

কুতুবদিয়া চ্যানেলের উপকূল থেকে এক যুবতির গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ১০ নভেম্বর বিকালে কুতুবদিয়া দ্বীপের উত্তর ধুরুং ইউনিয়নের আকবরবলী পাড়া এলাকার কয়েকজন জেলে মাছ ধরতে ঐ এলাকার সাগরে মাছ ধরতে গেলে পানিতে একটি লাশ ভাসতে দেখে। এখবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন কুতুবদিয়া থানা পুলিশকে অবহিত করে।

পুলিশ বিকেল ৩টায় গলিত লাশটি উদ্ধার করে কুতুবদিয়া থানায় নিয়ে আসে।

পুলিশ সূত্রে জানা যায়, হাত ও পায়ের সাথে পাথর বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অংসা থোয়াই ঘটনার সত্যতা স্বীকার করে বলে এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

এলাকায় লাশটি নিয়ে বিভিন্ন জন বিভিন্ন ধরনের মন্তব্য করছে। কেউ ধারণা করছে হয়তো দুর্বৃত্তরা ২৩/২৪ বয়সের এ নারীকে ধর্ষণের পর হত্যা করে হাত-পা বেঁধে শরীরে পাথর বেঁধে সাগরে ফেলে দিয়েছে। আবার অনেকেই ধারনা করছে অন্যরকমও হতে পারে।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.