সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৩

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৩

সীমা চন্দ্র নম; কুমিল্লা :

 

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৮০ পিচ ইয়াবা সহ দুই ওয়ারেন্টের আসামীকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরন করেছে।

 

থানা সূত্রে জানা যায়, থানার এএসআই গিয়সউদ্দিন ও সঙ্গীয় ফোর্স উপজেলার শশীদল ইউনিয়নের সালদানদী রেল স্টেশন সংলগ্ন আবু তাহেরের বাড়ীর সামনে দিয়ে গত বুধবার বিকালে ২ যুবক হেটে যাবার সয়য় তাদের গতেরোধ করে। এসময় এ যুবক দৌড়ে পালিয়ে গেলেও পুলিশ লাকশাম উপজেলার নশরতপুর গ্রামের রফিক মিয়ার ছেলে মো: মানিক মিয়া (২৫)কে আটক করে। দেহ তল্লাসী করে জিন্সের পকেটের ভিতর থেকে পলিথিনে মোড়ানো ৮০ পিচ ইয়াবাসহ তাকে থানায় নিয়ে আসে।

 

 

এএসআই গিয়াস বাদী হয়ে আটককৃত যুবক সহ পালিয়ে যাওয়া গঙ্গানগর গ্রামের আলফু মিয়ার ছেলে রুবেল মিয়া (৩০) কে আসামী করে থানায় মামলা দায়ের করে। অপর দিকে থানার এএসআই মকবুল হোসেন ও এএসআই নুরু উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পৃথক দুটি মারামারি মামলার ওয়ারেন্টের আসামী অলুয়া গ্রামের আবদুর রহমানের ছেলে মো: ইসমাইল ও টাকুই গ্রামের মো: আলমগীর হোসেনের ছেলে সালাউদ্দিন (২৫)কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

 

 

থানার ওসি এসএম বদিউজ্জমান সত্যতা নিশ্চিত করে বলেন আসামীদের আজ কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.