সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / দেবিদ্বারের এএসপি সার্কেল শেখ মো: সেলিম এর ব্রাহ্মণপাড়া থানা পরিদর্শন

দেবিদ্বারের এএসপি সার্কেল শেখ মো: সেলিম এর ব্রাহ্মণপাড়া থানা পরিদর্শন

সীমা চন্দ্র নম; কুমিল্লা :

দেবিদ্বার সার্কেলে সদ্য যোগদাকৃত এএসপি (সার্কেল) শেখ মো: সেলিম আজ দুপুরে ব্রাহ্মণপাড়া থানা পরিদর্শন করেন। তিনি দেবিদ্বার ও ব্রাহ্মণপাড়া থানা সার্কেল হিসাবে দায়িত্ব পালন করছেন। ২৩ ডিসেম্বর তিনি দেবিদ্বারে যোগদান করেন। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করে ৩০ তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশ বিভাগে এএসপি পদে যোগদান করেন।

যোগদানের পর ঢাকা মহানগর এবং পাবনা সদর সার্কেলে ১ বছর চাকুরীর পর তিনি দেবিদ্বারে সার্কেলে যোগদান করেন। পরিদর্শনকালে তিনি আইনশৃঙ্খলা বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান ও ওসি তদন্ত সালাউদ্দিন আল মাহমুদসহ থানার সকল অফিসার বৃন্দদের সাথে আইনশৃঙ্খলা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি ব্রাহ্মণপাড়া থানার আইনশৃঙ্খলা যেন কোন অবনতি না সেদিকে সকল পুলিশ কর্মকর্তাদের কঠোর দৃষ্টি রাখার নিদের্শ প্রদান করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.