
নিজস্ব নিজস্ব; ঈদগাঁও :
কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার জালালাবাদ পূর্ব পালাকাটা জামে মসজিদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে মসজিদ প্রাঙ্গনে মতোয়াল্লী মাওলানা জাফর আহমদের সভাপতি ত্বে ও মতোয়াল্লী ক্বারী হাফেজ নুরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মাওঃ মারুফর রশিদ, মাওঃ ফেরদৌস, ওসমান সরওয়ার, খালেদ সাইফুল্লাহ ও হাফেজ লুৎফুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন, হাফেজ রফিকুল ইসলাম, মাওঃ হাসান হাঃ মাওঃ সালামত উল্লাহ,হাবিবুর রহমান, শফিকুল ইসলাম, ইলিয়াছ, আবদুল আজিজ, আমিরুল, মাওলানা শামসু, হাফেজ ছরুওয়ার মাওলানা সিরাজসহ আরো অনেকে।
এ সভায় মসজিদের দ্বিতীয় তলার কাজ নির্মাণ, কবর স্থানের দেয়াল ও বাথরুম সংস্কারের বিষয়ে আলোচনা করা হয়। একটি মহল মসজিদ ওয়াকফ এষ্টেটের ইসি নং২১৮৩৭ ও মতোয়াল্লীর নাম দিয়ে পূর্বের কমিটিকে অবগত না করে আরো একটি কমিটি গঠন করায় তীব্র নিন্দা জানান কমিটির সদস্যরা। সেই সাথে দুঃখ ও প্রকাশ করেন। এমন কি বিগত মাসিক সভায় মসজিদের খতিবকে চরম ভাবে লাঞ্চিত করার কথাও উল্লেখ করেন। অর্থ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলামকে সার্বিক ভাবে সহযোগিতা করবেন তিনজন।
অপরদিকে মসজিদ কমিটির বর্তমান সাধারণ সম্পাদক শিক্ষক আতা উল্লাহের অসুস্থ জনিত কারনে মাওলানা মাস্টার মারুফ অর রশিদকে সাধারণ সম্পাদককে হিসেবে নিয়োগ দেন বলেও জানান মতোয়াল্লী।
এদিকে স্থানীয় মুসল্লীদের আয়োজনে চলতি বছরের ৫ই সেপ্টেম্বর মসজিদের আরো একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়া, কিন্তু হাজ্বী নজির আহমদ ও মাওলানা জাফর আহমদকে যুগ্ম মতোয়াল্লী নিয়োগক্রমে পাবলিক ওয়াকফ গন্যে ১৮/ ২০০৬ থেকে ইসি নথিতে তালিকাভুক্ত করা হয়।
মতোয়াল্লী মাওলানা জাফর আহমদ জানান, তড়িৎ গতিতে গঠন করা মসজিদের নামে গঠিত কমিটিতে আমার নাম ও ইসি নং ব্যবহার করায় তীব্র নিন্দা জানাচ্ছি।
মসজিদের মুয়াজ্জিন হাফেজ রফিকুল ইসলাম জানান, ওয়াকফ এষ্টেটের অনুমোদিত কমিটির মতোয়াল্লী জাফর আহমদ ও নুরুল ইসলামের নেতৃত্বে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে মসজিদের কার্যক্রম। হঠাৎ আরো একটি কমিটি গঠন আসলে দুঃখজনক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.